# অবরুদ্ধ স্বর্গ

- Author: [কামাল উদ্দিন](https://sonelablog.com/author/kamal-uddin/)
- Published: 2019-11-16T05:32:33+00:00
- Updated: 2019-11-16T05:32:33+00:00
- Category: [ছবিব্লগ](https://sonelablog.com/category/misc/photoblog/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97/

---

![](https://live.staticflickr.com/65535/48824909823_62bb35dbc4_o.jpg)  
বর্তমানে জম্মু-কাশ্মীরের ৫৫% ভারতের, ৩০% পাকিস্তানের এবং ১৫% রয়েছে চীনের নিয়ন্ত্রণে। ভারতের দখলে কাশ্মীর উপত্যকা, জম্মু, লাদাখ ও সিয়াচেন হিমবাহ-লোকবসতি ৭০%। পাকিস্তানের অধীনে আজাদ কাশ্মীর ও গিলগিট-বালতিস্তান-৩০% জনঅধ্যুষিত। চীনের দখলে জনশূন্য শাক্সগাম উপত্যকা ও আক্সাই চীন।

তবে আমরা মূলত ভারত অংশের কাশ্মীরকেই স্বর্গ বলের থাকি। ২০১৫ সালের অক্টোবর মাসে গিয়েছিলাম ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে, আবার কোন এক ডিসেম্বর-জানুয়ারীর বরফে ঢাকা স্বর্গে ও এপ্রিলের স্বর্গ টিউলিপ দেখতে যাওয়ার ইচ্ছের বাইরেও লাদাখ যাওয়ার ইচ্ছেটা মনের মাঝে সুপ্তই ছিল। কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেলো, কাশ্মীরের জনগন আজ অবরুদ্ধ ও আতঙ্ক নগরীর বাসিন্দা। ওটা নাকি এখন মৃত্যু-উপত্যকা। রাস্তায় রাস্তায় সেনা চৌকি আর কাঁটাতারের ব্যারিকেড। রাস্তায় যত না সাধারণ মানুষ, তার চেয়ে বহু গুণ বেশি সেনা আর আধা-সেনা। এ পরিস্থিতি থেকে কখন কিভাবে উত্তরণ হবে তারও কোন ঠিক ঠিকানা নাই। স্বর্গের মানুষগুলো আজ নরকে বসবাস করছে।

তবে আমার পোষ্ট আজকে মূলত কাশ্মীরের কিছু ছবি নিয়ে…………..

![](https://live.staticflickr.com/65535/48824909368_8b1939b6b6_o.jpg)  
(২) পাইন বনের মাথার উপর বরফ ঢাকা পাহাড়, এমন দৃশ্য কাশ্মীরের প্রায় সর্বত্র।

![](https://live.staticflickr.com/65535/48825435837_964861a76c_o.jpg)  
(৩) ধান কাটার পর জমিতেই তা শুকিয়ে নিচ্ছে।

![](https://live.staticflickr.com/65535/48825435712_12fe560ed1_o.jpg)  
(৪/৫) বেতাব ভ্যালি থেকে তোলা ছবি।  
![](https://live.staticflickr.com/65535/48824909693_877fc1a314_o.jpg)

![](https://live.staticflickr.com/65535/48825435912_1d672fdc86_o.jpg)  
(৬) জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিয়ে একটা স্টপেজ, এর পর থেকেই শুরু মোগল রোড।

![](https://live.staticflickr.com/65535/48825279876_d2157782b9_o.jpg)  
(৭) যাযাবরদের বাসস্থান।

![](https://live.staticflickr.com/65535/48825280066_aa87827305_o.jpg)  
(৮/৯) যাযাবরদের সম্পদ।  
![](https://live.staticflickr.com/65535/48824910313_73bce267ea_o.jpg)

![](https://live.staticflickr.com/65535/48825279991_e760b7792b_o.jpg)  
(১০) পেহেলগামের একজন ফেরিওয়ালা।

![](https://live.staticflickr.com/65535/48824910228_df8331af79_o.jpg)  
(১১) এই ন্যাড়া পাহাড়গুলো এক সময় সাদা হয়ে যায়।

![](https://live.staticflickr.com/65535/48825436542_21ab45d098_o.jpg)  
(১২) ডাল লেকের বিখ্যাত শিকারা রাইড।

![](https://live.staticflickr.com/65535/48825280421_b84a6c9379_o.jpg)  
(১৩) নাগিন লেক থেকে শাপলা পাতা তুলছে দুই কাশ্মীরি নারী।

![](https://live.staticflickr.com/65535/48825436302_c9565809ba_o.jpg)  
(১৪) কাশ্মীরি আপেলের স্বাদের কথাটা আলাদা করে না হয় নাই বললাম।

![](https://live.staticflickr.com/65535/48824910383_e77bfeb775_o.jpg)  
(১৫) অবরুদ্ধ স্বর্গের শিশুরা।

![](https://live.staticflickr.com/65535/48824910593_a1656440a9_o.jpg)  
(১৬) পাথরের ফাঁকে এটা দুধের নহর না, পাইন বনের ওপারের সাদা টুপি পড়া পাহাড়গুলো থেকে ছুটে আসা আশির্বাদ।

![](https://live.staticflickr.com/65535/48825280436_5df024faac_o.jpg)  
(১৭) উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে ছুটে চলা পাহাড়ি নদী, আর গাছপালার ফাঁকে ফাঁকে উকি মারছে কাশ্মীরিদের গ্রাম।

![](https://live.staticflickr.com/65535/48825435982_50c269ed11_o.jpg)  
(১৮) মোঘল গার্ডেন নিশাত বাগ থেকে তোলা ছবি।

![](https://live.staticflickr.com/65535/48824909448_04bbf516df_o.jpg)  
(১৯) কাশ্মীরের চানাচুরওয়ালা।

![](https://live.staticflickr.com/65535/48825279526_5e34e129f8_o.jpg)  
(২০) স্বর্গে একজন ক্ষণিকের অতিথী।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97/#comments
