# অবক্ষয়

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2021-06-18T08:31:22+00:00
- Updated: 2021-06-18T08:31:22+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%9f-2/

---

 

বোট ক্লাবে জোট বেঁধেছে

নস্ট ছেলের দল

কস্ট লাগে ভ্রষ্ট আদলে

অভিনয় টাই ছল ।

 

হরেক বাতির ঝিলিক মারা

নেশার পেয়ালায় মুখ

রুপের হাটে লুটেপুটে

কারা খোঁজে সুখ  ?

 

চরিত্রতে টান পোড়নের

জোয়ার এলো বুঝি

সাহেব পাড়ায় নিশি কুটুমের

খবর আসে রোজই  ।

 

ভোগ বিলাসে মত্ত যারা

বিশ্ব করে জয়

প্রজন্মের কাছে  চিরন্তন  ঋন

চরম অবক্ষয়  ।।

 

রচনা কাল ঃ ১৮/০৬/২০২১

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%9f-2/#comments
