# অপ্রেম……২

- Author: [অরুণিমা মন্ডল দাস](https://sonelablog.com/author/arunima20/)
- Published: 2017-11-03T16:37:19+00:00
- Updated: 2017-11-03T16:37:19+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae-%e0%a7%a8/

---

চায়ের কাপে ফার্স্ট চুমুক–  
পরিষ্কার সকাল চোখ মেলল  
মেঝেতে পড়ে থাকা অপ্রেমের যন্ত্রনাগুলো  
আবার আমাকে জড়িয়ে ধরল।  
#  
ফোটা ভাতের ফ্যানে লুকোতে চাইলাম  
পুড়ে পুড়ে গ্যাসের ছাই—  
হাত পা ঘর ঝাঁট দিচ্ছে  
মনের বেডসীট কাঁকড়াবিছার বিষে অস্থির  
অমৃতে ডুবে বিষে বিষ ঘষি–যখনই দেখা –তখনই হেসে“হাই”—?  
#

যাবে যখন চলেই  
বসে একটুখানি কলাপাতা চিবাও  
ভালোবাসা যদি ভালোবাসা হয়  
শীতেও ঘাম বইলে—শুষে খেও—

================  
অরুণিমা মন্ডল দাস  
কোলকাতা, ভারত।

---

Comments: 1 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae-%e0%a7%a8/#comments
