# অপ্রীতিকর অনুভুতি

- Author: [নূর হোসেন](https://sonelablog.com/author/thenurhossain/)
- Published: 2020-01-05T02:30:44+00:00
- Updated: 2020-01-05T02:30:44+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf/

---

আমি এক দেহত্যাগী  
ছুটে চলা উল্কা,  
কিছুটা স্রোতের মতই বিভ্রান্ত;  
শান্ত বুকের ভেতর অস্থির এক যন্ত্রনা পুষে রাখি-  
যে অনবরত গায় বিচ্ছেদের গীত!

অবচেতন মনে ভালবাসার অকারণ পিছুটান নেই-  
তাই বিন্দু বিন্দু জমাট ঘামের মত,  
রুমালে মুছে দেই জমায়িত ভালবাসা;  
আমার আকাশ ভাঙ্গা বৃষ্টির প্রেমে পড়ে-  
ভিজতে এসে,  
তুমি যে অভিপ্রায়  
করেছ সঞ্চয় গোপনে;  
তার ভাল-মন্দের পার্থক্য বুঝা খুব জরুরী।

কারন,  
আমার কানে বিকট শোনায় প্রেমের শব্দ আহ্লাদের চুম্বনে-  
ছোট ছোট সুখগুলো কবেই তো পুড়ে গেছে বজ্রপাতে জীবনের পথে,  
ডুবে গেছে ভালবাসার গঙ্গা জলে শুদ্ধ হতে যেয়ে;  
যদি আবার ভুল করে ফেলি-  
মাথা গুঁজে দেই এফিটাফে!  
ধ্বংসাবশেষটা পড়ে থাকবে,  
আবেগহীন অভিব্যক্তির পাতায়-  
পৃথিবী জুড়ে,  
নিখোঁজ সংবাদের তালিকায়।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf/#comments
