# অপ্রত্যাশিত প্রতিশ্রুতি

- Author: [নূর হোসেন](https://sonelablog.com/author/thenurhossain/)
- Published: 2019-12-01T03:44:00+00:00
- Updated: 2019-12-01T03:44:00+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf/

---

আমি হারিয়ে গেলে,  
আর্তরবে ব্যকুলতা মিশিয়ে ডাকার প্রতিশ্রুতি দিয়েছিলে;  
যদি ডাকতে পাতাঝরা গহীন অরন্যে….  
তামাটে শুকনো পাতা বদলে যেতো সবুজ রঙে,  
মেঘপুঞ্জ সরিয়ে-  
অর্ধরাতে নক্ষত্র নেমে আসতো ত্রিলোকে ।

কালজয়ী চিত্র শিল্পীর দক্ষ তুলির অঙ্কনে,  
ফুটে উঠে এখন অপচ্ছায়া;  
ঝড়ের সাগরে নিহিত হওয়া-  
অচেনা নাবিকের মুন্ডু-হাড়গোর- কলিজা নিয়ে,  
ক্ষুধার্ত হাঙরদের কাড়া-কাড়ির চিত্র!  
সর্বত্র লোমহর্ষক দৃশ্যপট;  
তোমার ভেল্কিবাজ শাহাদাত আঙুলের স্পর্শে।

সঙীন মুহুর্তে ফিরতে যদি,  
ভীরু যোদ্ধার মনোবলে- ক্ষিপ্তচিত্তে, রণস্হলে;  
অকস্মাৎ বিজয় ছিনিয়ে নিতো,  
শত্রুপক্ষের কাছে পরাজিত প্রায়;  
সৈন্য-সামন্তের বিধবস্ত দল!  
একাগ্র উৎসুক ইতিহাস বিশারদের ইতিহাসের সংকলনে,  
তোমার অবদান লেখা থাকতো চঁন্দ্রকর লেখায়।

পাহাড়সম মিথ্যা প্রলোভনের  
অন্তিম তামাশা ছেড়ে,  
একটা প্রত্যাশিত প্রতিশ্রুতির কথা তুমি যদি রাখতে;  
অভ্রভেদী আলোয় পথ খুঁজে পেতো,  
মরীচিকায় পথভ্রষ্ট দিশেহারা বেদুঈন।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf/#comments
