# অপেক্ষা

- Author: [বোকা মানুষ](https://sonelablog.com/author/bokamanush7/)
- Published: 2014-11-04T15:25:54+00:00
- Updated: 2014-11-04T15:27:36+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-8/

---

একটা উপযুক্ত ব্যাংক খুঁজছি,

জ্যোছনা জমা রাখবো কিছু!

বছর বছর সুদ আসলে বাড়বে,

বিরাট বড়লোক বনে যাবো আমি।

তারপর বড় একখন্ড জমি কিনবো

সাদা মেঘের আনন্দ নগর হাউজিং এ।

সেখানে স্বপ্ন দিয়ে হবে ছিমছাম বাড়ী,

সামনে, রোদ্দুরের খোয়া বিছানো উঠোন।

গাড়ি বারান্দায় ঝাঁ চকচকে ঝড় থাকবে,

পেছনের সুইমিং পুলে টলমল ভালবাসা।

তারপর তৃপ্তির তুলতুলে আসনে বসে,

তোমার জন্য থাকবো অনন্ত অপেক্ষায়…!

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-8/#comments
