# অপেক্ষা

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2014-03-10T03:07:06+00:00
- Updated: 2014-03-10T03:07:06+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-6/

---

চাইনা, তবুও মিস্‌ করি, এটা কি আমার দোষ ?  
থমথমে সন্ধ্যায় একচিলতে অন্ধকারেও  
বিচ্ছিন্ন সেই দ্বীপের মতই, একাকী অপেক্ষা !

চাইনা, তবুও মিস্‌ করি, এটা কি আমার দোষ ?  
দীর্ঘ প্রজ্বলনের পর প্রদীপ শিখার ক্রমশ  
ম্রিয়মাণ হওয়ার মতই, ক্লান্ত অপেক্ষা !

চাইনা, তবুও মিস্‌ করি, এটা কি আমার দোষ ?  
প্রখর সূর্যালোকে জ্বলসে যাওয়া শরীরে  
শেষ বিকেলের ছায়ার মতই, করুন অপেক্ষা !

ভাবছি, এভাবে বিরক্ত করার চেয়ে, সরে যাবো  
আলগোছে তোমার ব্যস্ত জীবন থেকে, দূরে  
তলীয়ে যাবো বিস্মৃতির অতল অন্ধকারে !

জানি, সেখানেও তোমাকে খুব খুব মিস্‌ করবো  
মিস্‌ করবো সেই চেনা সুর, চেনা স্বর ।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-6/#comments
