# অপেক্ষা

- Author: [চাটিগাঁ থেকে বাহার](https://sonelablog.com/author/bahar2007/)
- Published: 2016-09-16T15:59:10+00:00
- Updated: 2016-09-16T15:59:10+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-3/

---

অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা ।  
আর কতক্ষণ করতে হবে জানিনা এই অপেক্ষা ।  
এটা সেই চানি পার্ক যেটা আমাদের বাড়ির দক্ষিণে ফুল তলীতে অবস্থিত । যার প্রতিষ্ঠাতা এমডি এস উল্লাহ । সেখানে বসে আমি অপেক্ষা করছি তার জন্য । সে আসবে কিনা জানিনা, আসতে পারে আবার নাও আসতে পারে । ‍উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মাঝে আমি অপেক্ষা করেই যাচ্ছি ।

দক্ষিণদিকে প্রায় এক মাইল এলাকা প্রসস্ত । ঐ প্রসস্ত জায়গার দুদিকে জমিন রেখে চলে গেছে একটি কাঁচা রাস্তা । সেই রাস্তার পানে আমি তাকিয়ে আছি তার আসার অপেক্ষায়…..  
মনে আকুল আশা সে আসবে, তারপর তাকে নিয়ে চলে যাব অনেক অ-নে-ক দুরে । যতক্ষন না পর্যন্ত তার চলন শক্তি রহিত হয় ।

কিন্তু সে আসছে না কেন ?  
তাহলে কি আমার এই দীর্ঘ প্রতিক্ষা ব্যর্থ হয়ে যাবে ?

অপেক্ষার প্রহর বড়ই দীর্ঘ.. এই সামান্য অপেক্ষা করা আমার কাছে মনে হচ্ছে যেন যুগ যুগ ধরে অপেক্ষা করছি । কপাল বেয়ে ঘাম ঝরছে, হৃদকম্পন বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কোন একটি ভয়ংকর বিপদ এগিয়ে আসছে আমার জন্য।  
সময় যেন শেষ হতে চায়না ।  
এবার তার একটু পরিচয় দেয়া যাক যার অপেক্ষায় এভাবে নির্লজ্জের মত কথাবার্তা ছাড়া অপেক্ষা করছি ।

সেই আকাংখিত জিনিসটি হচ্ছে একটি রি-ক-সা…..  
হ্যাঁ বন্ধু, একটি খালি রিক্সা ।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-3/#comments
