# অপেক্ষা পদ্মপাতার পুকুর-জল

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-06-06T02:54:05+00:00
- Updated: 2020-06-06T03:34:19+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0/

---

 

ক্রমাগত পান-করা-অন্ধকার আর-ও দৃশ্যমান হলে  
হঠাৎ রৌদ্রকরোজ্জেলতার দূরাভাস ভেসে ওঠে;  
অভিজ্ঞতার মরিচা-মরিচিকা ঝেড়ে ফেলে  
অনেক কিছু জানান দিয়ে;  
হতে পারে হঠাৎ কোন স্ফুলিঙ্গ  
অভিজ্ঞতার নূতন সোপানে।

সামুরাই দেহে ড্রাগন শিরোস্ত্রাণ!  
এমন ছায়া দেখে হৃদকম্প জাগে,  
ধুমকেতুর অগ্নিপুচ্ছ দেখে ছিন্ন-প্রাণ কাঁপে,  
এই ছায়া-ঝড় নিঃস্বতার ভ্রুকুটি;

রাত পোহালেই পদ্মপাতার পুকুর-জলে  
নিজের ছায়া দেখি,  
ঘনীভূত মেঘ-ছায়া-বৃষ্টির আড়ালে।

ছবি নেটের।

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0/#comments
