# অপেক্ষা নবান্নের

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-04-08T13:37:59+00:00
- Updated: 2019-04-08T13:37:59+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/

---

 

ফসল কুড়োতে হলে ফিরে-ফিরে আসতে হবে  
ফেলে আসা আল-পথের পথে,  
যেখানে উৎসব-ফসলের-অপেক্ষা দাঁড়িয়ে আছে  
উঠবে ঘরে।

হাসিমুখ কৃষকের গোলা উপচে, পালের নৌকা গরু/মহিষের গাড়ী  
ঘাম-শরীর-কৃষকের মাথায় চড়ে দিনান্তে, নবান্নের উৎসবে দিকে দিকে,  
সেবারের সিডরে পরাস্ত-কৃষক, এবারে হাসি-মুখ উদ্বাহু দাঁড়িয়ে;

নিঃশব্দ একাকীর মাঠ নীরব অপেক্ষায়,  
লাঙলের চাষি আসবেই, নিত্য আলোর বিন্যাসে।

---

Comments: 50 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/#comments
