# অপেক্ষা, অনুমতি অথবা বাঁশির

Author: আফ্রি আয়েশা
Published: 2014-01-09
Category: কবিতা
Tags: গল্প
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%a5%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6/

উৎসর্গ  ঃ  (আমার এমন একজন বন্ধুকে যাকে মানুষ হিসবে  
আমি ১০-এ ৭ দিয়েছি । কবিতার নামটা তারই দেয়া । )

একটু একটু করে তুলে নিলো  
মুখরা তারা, প্রিয় ছায়াদাতা, আকাশ, জ্যোৎস্নার ফুলদের …  
দিলো কঠিন পাহাড় -বুকে –  
বইয়ে কান্না চিরঝর্না ।

প্রশ্ন উঠে আসে- বেঁচে আছো কেনো !?  
\-জানে সিলিং ফ্যান, জানে দড়িটা, জানে উঁচু টুলটা –  
কেনো যে শেষ পর্যন্ত পায়ের নীচ হতে সরে যায় না !!!  
\-স্লিপিং পিলরাও কোন কার্যকর জবাব হয় না !!!

সিদ্ধান্ত রোমান্টিসিজম দেয় গোপন প্রশান্তি  
ঈশ্বর-ঈশ্বরীর পরিণাম নির্দিষ্ট অপ্রকাশিত প্রেম  
অপ্রাপ্তি-প্রত্যাশায় কেটে যায় সূর্যবেলা …

মার্সি কিলিং-এর আবেদন  
মার্জিত হয় মার্সি সুইসাইড-এ  
প্রার্থনা প্রত্যাখ্যান হয়ে ঝুলে রয় ইথারে  
অবশেষে শর্ত আরোপিত বিবেচনাধীন স্থগিতাদেশ  
দুস্ট রাজা আর জলপরীর অনুমতি প্রযোজ্য  
ভালোবাসার নিষ্পাপ-নিষ্ঠুর দাবীদার !

অপেক্ষা রয় কৃষ্ণের বাঁশির  
পাওয়া হবে দৈবযান!  
যমুনার ঘাটেই ঈশ্বর-মিলন।
