# অপেক্ষার দিনক্ষণ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-08-28T10:16:50+00:00
- Updated: 2019-08-28T10:16:50+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3/

---

 

ব্যস্ত (অহেতুক) জীবনের বাজার-রাস্তায়  
কোন এক অনুষঙ্গ ঠায় দাঁড়িয়ে থেকে  
অথবা আলটপকা লাফিয়ে পড়ে  
পথ আগলে দাঁড়ায়;  
সমুখের বিস্তর কোলাহলের ভিড় ঠেলে,  
অগুন্‌তি বিষাদ বিসম্বাদ ছুঁড়ে দ্যায়, নির্দয় ভাবে।  
ঝানু শিকারীর মত নির্দয়তায় ছিঁড়ে-ফেড়ে  
কেটে-কুটে টুকরো-টুকরো করে।

ভবিতব্যের লুকনো পৃষ্ঠা খুলে যায় অকস্মাৎ  
তপ্ত কালো দীর্ঘস্থায়ী কণ্ঠস্বর, ঘর সন্দেহ বাতিকগ্রস্ততায়।

স্বর্নীল-উষ্ণ-শ্বাসের ঠাসবুনটের অলস-অপেক্ষারা  
নিপাট শুয়ে আছে হিশেবের দিনক্ষণে।

---

Comments: 36 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3/#comments
