# অপেক্ষার জীবন

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-06-05T02:53:52+00:00
- Updated: 2020-06-06T02:59:10+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/

---

 

অপেক্ষা-জীবন অপেক্ষার জীবন  
কুঁড়ির মধ্যে লুকিয়ে থাকা স্বপ্ন-ভোর  
একদিন ঠিক জেগে উঠবে,  
ঝুঁকি এড়িয়ে, ঝুঁকি ভেঙ্গে;

ঢুলুঢুলু চোখে পায়চারি করে  
হেঁটে আসা জ্বলন্ত হতাশারা  
স্বীকার করে নেবে  
জীবিত শিশিরের আশীর্বাদ।

স্মৃতিচারণ! চকচকে মরীচিকার মত,  
স্বেচ্ছায়/অনিচ্ছায় ঝরে যাওয়া  
স্বপ্নেরা আজ ম্রিয়মান, পরাস্ত;

কাচ-স্বচ্ছ ক্ষীণ ভোরের বাতাস মিলিয়ে যাচ্ছে  
ভ্রান্তির উপত্যকায়, তবুও  
মেঘমুক্ত নীলাকাশ অপেক্ষা করে  
একটু মুক্তির, পলকা মাহেন্দ্রক্ষণের;

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/#comments
