# অপেক্ষার গোলাপ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-11-26T02:05:20+00:00
- Updated: 2018-11-26T02:42:00+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa/

---

জানিতো,  
আজো কেউ বসে নেই অপেক্ষায়  
ধোঁয়া-ওঠা-কফি-কাপ-হাতে,  
কেউ আর অপেক্ষায় নেই গালে হাত-মেখে  
ফুলে ফুলে অনুক্ষণ;

কেউ বসে নেই  
ভেজা-উষ্ণ ঠোঁট বাড়িয়ে,  
কেউ নেই, অপেক্ষার-গোলাপ হাতে পথ-পাশে;

তবুও অপেক্ষা একাকীর শেষ-বিকেল-সন্ধ্যায়।

সময়ের হিম-স্রোত শুধুই বয়ে যায়  
হাতছানি দেয় নীরব মৃত্যুর উপত্যকায়;  
এই তো জীবন, আহা জীবন, সহসা উঁকিঝুঁকি দেয়  
আবার হারাবে এই আশায়;

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa/#comments
