# “অপেক্ষার উল্লাস”

- Author: [শান](https://sonelablog.com/author/shaan-mama/)
- Published: 2015-01-03T19:26:02+00:00
- Updated: 2015-01-03T19:26:02+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8/

---

‘এ বাবদ সকল ভালোবাসা জমা রেখো স্মৃতির আলমারিতে,  
নিঃসঙ্গতার বোমারু হাসির তোপে আতঙ্কিত –  
আমার ঘুমগল্পের দাবিতে ;  
দূরগামী কথোপকথনের আড়ে পরবাসী তিন বিধবা বোন আগ্রাসী অরণ্যে  
আপন কৃষ্টি আগলে রেখেছিলো,  
আমিও নিস্তব্ধ বালুচরে হাল্কা টিয়া শাড়ির আঁচলে হলদে দুপুরে –  
ছেঁকে নিচ্ছি মুঠো মুঠো সোনালী আবেগ ;

সমুদ্র যদি ধরিত্রীর হৃৎপিণ্ড হবে তবে তার ধার ঘেষে রুক্ষ শীতের শেষে  
ছুটে আসবে এক উন্মত্ত ঘোড়সওয়ার,  
ঈর্ষাকাতর আলবাট্রসদের বুকে ভূমিকম্প তোলে –  
সেই পুঞ্জীভূত প্রেম ধারণে ।।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8/#comments
