# অপূর্ব সাজ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2014-10-21T01:26:48+00:00
- Updated: 2014-10-21T01:26:48+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c/

---

অবহেলে অযতনে পথে পড়ে থাকা জীর্ণ-শীর্ণ লবেজান বাক্সটি কেড়ে নয় শিল্পীর দীঘল চোখের খেয়ালি মন,  
হাতে তুলে নিয়ে রঙের প্যালেট,ভাবে চালাবে ঝাড়পোছ,চড়াবে রঙের পরত এধারে-ওধারে,ভাসবে ভাসাবে রঙের বন্যায়।  
লাল ফিতে বাঁধা বেণী দুলিয়ে বাক্স ভাবে,যাক বাবা হিল্লে তাহলে এবার হয়েই গেল। সাজব এবার রঙের বাহারে,  
অন্তহীন নবীনতায় অপূর্ব সাজে,দেখব নিজেকে রঙের আয়নায় ঘুরে-ফিরে,কাছে থেকে দূরে বসে,হেসে উঠবো শিউলি ঝরিয়ে।

কথা রাখেনি রাখে না শিল্পী,ব্যস্ত-সমস্ত কাল কাটে নিজ মূর্তি হাতে,শতত ব্যস্ত সে নিজ চোখের রঙ সাজাতে।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c/#comments
