# অপারেশন বাংলাদেশ ব্লাক ফ্রিডমফাইটারস । । part 3

- Author: [রণবীর](https://sonelablog.com/author/ronobir/)
- Published: 2014-12-31T03:35:39+00:00
- Updated: 2014-12-31T04:07:24+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95-%e0%a6%ab-4/

---

![O](https://m.ak.fbcdn.net/photos-b.ak/hphotos-ak-xfp1/v/t1.0-0/10857979_757153621032304_8963197738684938645_n.jpg?efg=eyJpIjoiYiJ9&oh=8572a7a5cec26e732e49b664f55043af&oe=5536DE92&__gda__=1426877979_836cd78b4ccc775dda17772ef42cf68c)

৫) আমাদের দেশ এবং মুক্তিযুদ্ধ নামে নতুন একটা সিলেবাস তৈরী করতে হবে । যেখানে মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা দের সাথে থাকবে রাজাকার দের জিবনী । মাধ্যমিক শিক্ষা ব্যাবস্থা পর্যন্ত এই সাবজেক্ট টা সবার জন্য বাধ্যতামূলক ।

একি বলছেন এতো বড়ো অসম্ভব ব্যাপার ।

কি আর বলছি দাদা , এরা তো মনে হয় পুরো দেশকে সম্পূর্ণ পরিবর্তন করেই ছাড়বে ।

হ্যালো CF হ্যাঁ বল । তাঁবুর সিকিউরিটি লক খুলছে না । এডমিনিষ্টেটর পারমিশন লাগবে ।

কেন ? পার্সওয়ার্ড , প্যাটান লক , ফিঙ্গার প্রিন্ট লক সব গুলো error হল কিভাবে ?

আমার আগে কেউ এই সব গুলি অনেকবার ট্রাই করছে । এজন্য সিষ্টেম হ্যাক হওয়ার সম্ভাবনায় এই গুলি অটোমেটিক টেম্পোরারি অফ হয়ে গেছে । অবশ্য সিকিউরিটি ক্যামেরায় অবশ্যই হ্যাককারীর ভিডিও রেকর্ড করা আছে ।

হুম তাঁর মানে কেউ আমাদের আস্তানার খোঁজ অবশ্যই পেয়েছে । দ্রুত আমাদের লোকেশন চেঞ্জ করতে হবে ।  
এডমিনিষ্টেটর পারমিশন দিতে হলে আমাদের তিনজনের বারকোড দিতে হবে । খুব সাবধান একজন ভুল করলেই কিন্তু পুরো ল্যাব সহ তাঁবুটা বিষ্ফোরিত হবে ।

আমি জানি সেটা ।

সংবাদ শিরোনাম :

* BBFF এর বেঁধে দেয়া সাত দিনের আজ প্রথম দিন অতিবাহিত । হাতে আছে আর মাত্র ছয় দিন ।

* BBFF বাংলাদেশের প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করছে না । তাই তাদের কোন গোপন শলাপরামর্শ জানাও সম্ভব নয় । জানালেন বাংলাদেশ গোয়েন্দা সংস্থা ।  
* প্রয়োজন হলে ইন্টারপোল কে দিয়ে তদন্ত করা হবে আশ্বাস আইন মন্ত্রীর ।

২য় দিন:  
সংবাদ শিরোনাম

* BBFF নির্ধারিত সময়ের পঞ্চম দিনে জমা ফেরতপড়েছে প্রায় এক হাজারের ও বেশী মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ।

* অনেক বছর পর আজ প্রধান দুই দলের নেত্রী আলোচনা সভায় বসছেন । দেশের স্বার্থে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিলেন দুজনেই ।

*পাকিস্তানের সাথে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৩০৯ রান ।

চায়ের দোকানে আড্ডা :

দেখ অবস্থা ঠ্যালায় পড়লে বাঘে ধান খায় । এতদিন পর এখন দুইজন আবার এক হয়েছে ।

এটা রাজনীতি ভায়া কখন যে হাওয়া কোনদিকে বইবে তাঁর কোন ঠিক নেই ।

তা যা বলেছেন একেবারে হক কথা ।

ঐ যে রমিজ রাজাকার আসছে । এই সবাই চুপ কর । আস্লামুআলাইকুম চেয়ারম্যান সাব ।

অলাইকুমআস্লাম । কেমন আছ মিয়ারা ?

ভালো আপনি ?

আমার আর থাকা । ভাবছি চেয়ারম্যানি ছেড়ে দেব । আর অবিনেশ মাস্টারের বাড়িটা যুদ্ধের সময় ভুল করে আমার নামে চলে এসেছিল ওটা ফেরত দিয়ে দেব । দেশের যে অবস্থা । সব বাদ দিয়ে যে কয়টা দিন বাঁচি আল্লাহর পথে সময় দিব । যা হোক তোমরা চা খাও আমি একটু ইমাম সাহেবের বাড়ির দিকে গেলাম ।

সালা চামার জোচ্চোর রাজাকার । ভয়ে এখন সব স্বীকার করছে !?

আসুন আসুন বসুন অবিনেশ বাবু । আপনার তো কপাল খুলে গেল

কেন কি হয়েছে ?

রমিজ রাজাকার আসছিলো আপনার বাড়ি নাকি ফিরায়ে দেবে । ওটা নাকি সে ভুল করে এতদিন ভোগ দখল করছে ।

To be continue…………………

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95-%e0%a6%ab-4/#comments
