# অপসৃত ছায়া

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2019-11-07T14:43:24+00:00
- Updated: 2019-11-10T17:43:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b8%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be/

---

আলোর সন্ধানে আমরা হাঁটতে শুরু করলাম——  
একটি জ্যোতির্ময় শহরের দিকে।  
তোমার গায়ে তখন আতরের বাজনা;  
পায়ে নুপুরের ঘ্রাণ।  
আমি নি:শংকোচে ত্রাণ নিতে নিতে——-  
পৌঁছে গেলাম একেবারে ল্যাম্পপোষ্টটার নীচে।

তারপর!তারপর বুঝলাম তুমি অন্ধকার ভালবাসো।  
ঘড়িটা আমাদের চোখ ফেরালো বিপরীত মেরুতে।

অতপর আমাদের ছায়াদুটো বড় হতে হতে—  
একদিন হাওয়াই মিলিয়ে গেল  
ঠিক কৈশরে দেখা পূবাকাশের রকেটের মতন।  
—————————0 0———————-

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b8%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be/#comments
