# অপলক সত্যি হারিয়ে গেছে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-06-02T08:41:24+00:00
- Updated: 2021-06-02T06:31:36+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87/

---

 

ছুঁয়ে যাওয়া সত্যগুলো কেঁদে-কেটে কেঁদে-কেঁদে  
ছুঁড়ে ফেলা! সত্যি কী সম্ভব অন্তিমের জীবন যাপনে?  
বৃন্তচ্যুত স্মৃতি আজ বা আগামীর কোন কালে  
নিঃশেষ হয়ে যাবে, নিয়মের যাঁতাকলে;

পেয়ালা পেয়ালা অলিক স্বাস্থ্য-সুখ পান করে,  
পড়ন্ত যৌবন সেদিন এদিনের মত ফিরে আসে/আসবে-না;  
নূতন পাপড়ি গজিয়ে;

ভবিষ্যৎ জেঁকে বসে আছে বর্তমানের দ্বার জুড়ে,  
মৃদুমন্দ বাতাসের সিঁড়ি বিষণ্ণ-আলিঙ্গনের কাষ্ঠ হাসি  
জানিয়ে দিচ্ছে উৎকর্ষের শৈলী;

অপলক-সত্যি হারিয়ে গেছে না-ফেরার দেশে,  
হাই তুলতে তুলতে, শর্ত সাপেক্ষে।

ছবি নেটের।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87/#comments
