# অপলক চোখ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-08-26T09:54:57+00:00
- Updated: 2021-08-26T13:29:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96/

---

 

নির্ভয় নির্ভারে বিস্মৃতিবিহীনতায় আনন্দ-বৃষ্টির মত  
যতক্ষণ খুশি, [সুখ সুখ স্মৃতি](https://www.youtube.com/watch?v=eiDiKwbGfIY), স্বপ্ন স্মৃতিতে নেচে চলা  
ছন্দের মত, মন্থন রোমন্থনে বসন্ত সুখের মত  
লেগে লেপ্টে থাকে, চুম্বনের কম্পনে।

সীমাহীন দৈর্ঘ্যের অন্তকালে ঠাসা রক্ত-হৃদয়ের যন্ত্রণা;  
নাক মুখ চোখ ঠেলে রক্তঝরা বেদনা, ইচ্ছে করেও  
ভুলে থাকা যায় না, ভাব গম্ভীরের মুখোশ এঁটে-ও;

পিছলে পড়া, পিছলে যাওয়া কবিতাগুলো সত্যির চেয়েও  
অনেক অনেক সত্যি, বিস্মৃতিবিহীনতায়;

ছুঁয়ে দেখা, ছুঁয়ে যাওয়া ভাবনাগুলো অনস্তিত্বের মাঝেও  
অস্তিত্বের জানান দেয়, স্পর্শময় অশরীরীর মত।

তীক্ষ্ণ চিৎকারের ইস্পাত-ফলার প্রতিধ্বনি বধির,পথভ্রষ্ট;

জীবনের প্রস্রবণ সুখ-দুঃখের কুয়াশা ছড়ায়,  
একটু ও আলতো শব্দ না তুলে,  
অপলক চোখে তুলে রেখে শুধুই দেখে, দূরে দাঁড়িয়ে;

[গান](https://www.youtube.com/watch?v=w4ClQO0FFQg)(১০০ মিলিয়ন ভিউ) ও ছবি নেট থেকে।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96/#comments
