# অপরাধি

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2020-03-19T15:05:20+00:00
- Updated: 2020-03-20T14:49:27+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf/

---

তোমার অভিনয়ে  
হৃদয়ের চারণভূমি দহনে চৌচির  
লালচে পোড়া মাটি-  
আজও অনাবাদি  
তোমারই করুনায়  
ধর্ষিতা হৃদয়ের গর্ভে বেড়ে উঠা  
‘নষ্ট’ শব্দটার কারণেই-  
তুমি অপরাধি

তোমার প্রত্যাশায়  
ডোরাকাটা পোষাকে মনটা আসামী  
যাবৎজীবন লোহার খাঁচায়-  
ইচ্ছেরা কয়েদি  
তোমার সাধনায়  
কৃষ্ণের বাঁশিতে দুলে নাগিনী নৃত্যে  
বিচ্ছেদের সুরে বাঁজে বীন-  
বিষাক্ত নিয়তি

তোমার হাসিতে  
হৃদয়ের চার দেয়ালে প্রদীপের আলোয়  
ধোঁয়া রংয়ের জল ছবিটাকে-  
নয়নপটে বাঁধি  
তোমার ইশারায়  
দশদিক ভুলে নেমেছি শূণ্য বুনো পথে  
এইতো সামান্য চলতে বাকি-  
সামনেই সমাধি  
-০-

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf/#comments
