# অন্য রকম ভিন্ন

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-05-08T01:43:10+00:00
- Updated: 2020-05-08T01:43:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a6%95%e0%a6%ae-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8/

---

আমি কোন পৃথক নই,

নই ভিন্ন জাতের ~

ভিন্ন মতে জোর নেই

আবদ্ধ নেই কোন খাতের ।।

আকাশ ছোঁয়ার স্বভাব আছে

মুক্ত চিন্তায় থাকি বেশ ~

বাঁধন হারা পাখীর ডানায়

দামাল হাওয়ায় উড়াই কেশ  ।

আমি একটু অন্য রকম

ভিন্ন প্রেমে মজি ~

প্রলয় ঝরা, কলুষিত ভরা

ইতিবাচক খুঁজি  ।

আমি না হয় হলাম একটু

অন্য রকম  ভিন্ন ~

খুঁজে দেখো,  যতনে রেখেছি ~

ভালবাসা তোমার জন্য ।।

~~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ০৬/০৫/২০২০

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a6%95%e0%a6%ae-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8/#comments
