# অন্যরকম ‘সে’

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-11-23T16:01:45+00:00
- Updated: 2018-11-24T06:01:48+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a6%95%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%87/

---

একটু অন্যরকম সে এখন, একটু যেন রকমফের, একটু যেন কেমন-কেমন,  
কেমন সে রকমটি? তা জানিনে, জানি, কিন্তু বলবো-না, বলত দিচ্ছে না-তো;  
অনায়াস মসৃণ জবরদস্তি-হীন হাসিতে বিভাজিত, বিবর্তিত!

(আমি) ভাবি, রকম অবশ্যই অন্য, অনন্যতা বলছি-নে;  
সে এখন কথা বলে পথপার্শ্বে জানা/অজানা ফুলেদের সাথে,  
সে এখন কথা বলে দীর্ঘক্ষণ, ঝাল-মুড়ি ওয়ালা/ফুসকা বিক্রেতার সাথে,  
মসজিদের হুজুরের সাথে, ফুটপাথের পাজামা বিক্রেতাদের সাথে,  
কত কত আপন আপন সে পরণ-কথা!  
গ্রিন-বাসে চড়ে চষে বেড়ায় জনারণ্যের এই শব্দ-শহরে;  
অকস্মাৎ পেয়ে যায় দারুণ সাধের মরুভূমির কাঁচাপাকা খেজুর।

এতো এতো আলোর ঝড়েও আধখানা চাঁদ উঁকি দেয়, ঐ আড়াল-বাঁকে,  
মনের গভীরে এঁকে রাখা একটি আধো-মসৃণ ছবি পিছু ডাকে বারে বারে;  
প্রসন্ন হও হে অবিশ্বস্ত প্রতিশ্রুতি, অকৃপণ উত্তাপের উদ্দাম কলেবরে।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a6%95%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%87/#comments
