# অন্ধ পাখি

- Author: [আততায়ী কলিংবেল](https://sonelablog.com/author/abcdefg/)
- Published: 2013-12-07T17:08:51+00:00
- Updated: 2013-12-07T17:08:51+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: একান্ত অনুভূতি
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf/

---

 

আজকাল জীবনের হিসেবগুলো আগের মত মিলছে না, সব মিলতে হবে এমন কোনো কথাও নেই, বুক ভরে সিগারেটে একটা টান দিলাম টের পাচ্ছি রক্তের অনুতে অনুতে মিশে যাচ্ছে নিকোটিন, অনুভুতিটা চমৎকার।

জানালার বাইরে রাত নামছে, আমার মত হতাশাবাদীর কাছে রাত ঈশ্বর, রোদ অভিশাপ, জোনাকী  জ্যোৎস্না, আমি জানি ,আমার চার বাই ছয় জানালাটা দিয়ে চাঁদের আলোয় এই পাথুরে শহরের যতটা দেখা যায়,  শহরটা এর চেয়ে অনেক অনেক বড়, কিন্তু এই কথাটা মগজ স্বীকার করলেও মন করে না। আমি জেগে থাকি অনন্ত দীর্ঘ রাত, প্রতিটি রাতের মৃত্যুর কিছু আগে আমার জানালার বাইরে একটি অন্ধ পাখি হাজার বছরের গন্ধ মাখা সুরে গান করে, আমি ঘুমিয়ে পড়ি।

নতুন একটা সকাল হয়, আমার জানালাটা হয়ে যায় আলোর জানালা। নাগরিক কোলাহলে আমার জীবনের আরো একটা রাত হারিয়ে যায়, এলোমেলো হয়ে যায় সব হিসেব নিকেশ, আমি অপেক্ষা করি,

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf/#comments
