# অন্ধ-চোখের পাণ্ডুলিপি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-09-29T14:56:14+00:00
- Updated: 2018-09-29T14:56:14+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf/

---

আমার চোখ তাকিয়ে রয় অন্ধ-চোখে,  
নিঘুম-নিঝুম রাতের তারার তারায়,  
ছুঁচ-বেধা চোখের আঙিনায়, ধূসর মরুর ছায়ায়;

আমার চোখ ছুঁতে চায় ঐ চোখের  
নিবিড় নীল নীলিমা, নীলের আকাশ,আকাশের নীল,  
শীত-সকালের ঘাসের বুকের হীরক-শিশির স্বপ্ন,  
চাঁদ কুহকিনীর মধুর সম্মোহিনি দৃষ্টি-হানা,  
মায়া-চাঁদের বুকের ঝড়ো-নিশ্বাস-ধ্বনি,

অতল-অস্থিরতায় সারা-দিনমান হা হা খেলি  
অন্ধ-চোখের কুয়াশা আঁকড়ে আনন্দ-চঞ্চল খেলি;

অন্ধ-চোখে  
গাঁয়ের ঘুমন্ত পথে পদধ্বনি ছুঁড়ে  
হেঁটে যাই, হাঁটি, হাঁটি হরণের পথ ধরে ধরে,  
ফিরি না, ফেরা হয় না, ফেরায় না (কেউ)  
জল-চোখের তীব্র আলিঙ্গনে;

তবুও ফিরে ফিরে আসি ব্যথা-জর্জর  
উজ্জ্বল-তুষার-চোখের খোঁজে।  
রুক্ষ শরীরী অনুভবের কস্তূরী ঘ্রাণে!!

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf/#comments
