# অন্ধ চাকা

- Author: [ব্যতিক্রমী](https://sonelablog.com/author/ashu007/)
- Published: 2015-02-08T10:50:14+00:00
- Updated: 2015-02-08T10:50:14+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%be/

---

পার্কে সন্ধ্যের হাওয়া মেখে  
রমণীরা বাসস্টপের দিকে হেঁটে যায়  
তাদের কাপড়ের ভাঁজে  
লেগে থাকে নখ ও আঙুলের দাগ।

অন্ধ চাকাগুলো থেমে গেলে  
ভিড় ঠেলে যাত্রীরা গন্তব্যে নামে

সোডিয়াম আলোয়―  
অন্ধরা জেগে থাকে শুধু।

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%be/#comments
