# অন্ধকারের দেবী

Author: হালিম নজরুল
Published: 2021-06-03
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80/

অবশেষে তুমি এলে গভীর এক রাতে,

খোঁপায় কৃষ্ণচূড়া পুর্ণিমা হাতে।

জগতের সবচেয়ে রূপ, রস,আর

মেলে দিলে যৌবন-প্রেম সমাহার।

সময় পুড়িয়ে যতোই উর্বশী সাজো,

হয় না তো তাতে এক পয়সার কাজও।

আন্ধার রাত্রির প্রতি ভাগে ভাগে,

জোস্না ও জোনাকিকে একইরূপ লাগে।

ললনা ও ছলনাতে ভেদাভেদ নেই,

সবাইকে একই লাগে আলো হারালেই।

————————0 0———————–
