# অন্ধকারের গোলাপ

- Author: [আরজু মুক্তা](https://sonelablog.com/author/arju19/)
- Published: 2020-09-29T16:16:53+00:00
- Updated: 2020-09-30T05:26:22+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa/

---

 

গোলাপ কে না ভালোবাসে?  
চোখ উজাড় করে দেখেছো কি?  
কতো ধীরে, প্রস্ফুটিত হয়,  
এক এক করে পাপড়ি মেলে;  
সুগন্ধি বিলায়।

বাতাসে তার নৃত্য দেখেছো?  
যখন পাতাগুলো ভিজে যায় শিশিরে,  
শিহরিত না হয়ে পারবে না!  
যে বাতাস কথা কয় কানে, কানে।

রাত্রি জেগে অপেক্ষায় ছিলে কি তার?  
কীভাবে কাটে রজনী?  
একেকটা পাপড়ি, একেকটা স্মৃতি  
আস্তে আস্তে খসে পরে।

একবার ভালোবেসে দেখো,  
কাঁটার আঘাত সহ্য করে।  
প্রতিজ্ঞা করো, যখন সে ঝরে যায়  
” ভালোবাসা হবে না বিলীন! “

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa/#comments
