# অন্তিম ভবিষ্যৎ

- Author: [ভোরের শিশির](https://sonelablog.com/author/nitesh-barua/)
- Published: 2015-03-02T11:40:36+00:00
- Updated: 2015-03-02T11:40:36+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8e/

---

তলানিতে পরে থাকা ক’টি দানার উপহাস-  
“পৃথিবীর শেষ ক’টি শস্য যেন আজ এই উদরের একমাত্র আশ্রয়”  
জাগতিক আকর্ষণ ভুলে এখানেই পরে রয়েছে,  
বাকি সব ভুলে যাক; এই ক’টি দানাতেই ভবিষ্যৎ।  
এ যেন অনাকাংখিত ভবিষ্যতের রুপরেখা-  
“যায় যাক জগৎ রসাতলে, এ’উদরের পরে”  
আঁতিপাতি করে খোঁজে শুরু নিকোটিনের ছাইয়ে,  
উচ্ছন্নে যায় তো যাক; যদি মেলে ফুসফুসের সুখ।  
ডাঙায় রাখা স্বর্ণমাছের রুপকথা-  
“উদ্‌ভ্রান্ত পাথেয় সাথে; পানি নামক পদার্থকে ছুঁড়ে মারা হয় পুচ্ছ হতে”  
টপ টপ করে গড়িয়ে যায় নলের ভেজা সুখ-  
“ক’টি দানা মিশে আছে নিকোটিনের ছাইয়ে, স্বর্ণমাছের পুচ্ছ হতে নিঙড়ানো ফুসফুসের মোহ নিয়ে”  
আজ এই উদরেই সবটুকু থাক,  
শেষ ক’টি শস্যদানা জগতের অন্ত দেখুক ভবিষ্যতের পথে।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8e/#comments
