# অন্তহীন পথের গন্তব্যহীন যাত্রী

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-01-05T08:35:29+00:00
- Updated: 2020-01-05T09:35:06+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%80/

---

***অন্তহীন পথের যাত্রী আমি এক, হেঁটে চলেছি যুগ থেকে যুগান্তরে। কেনো হাঁটছি কোথায় হাঁটছি- কিসের উপর ভর করে হাঁটছি? পাইনি খুঁজে গন্তব্য। কেবল হেঁটেই চলেছি আমি অন্তহীন পথে, হেঁটেছি আমি পৃথিবীর আনাচে কানাচে, উত্তর মেরু থেকে দক্ষিণ মরুতে। কখনো হেঁটেছি আমি বৃত্তাকারে, কখনো বা চক্রাকারে। খুঁজতে গিয়ে জীবনের মানে, ক্লান্তি নেমে এসেছে পথে। শতস্রহস বছরের ক্লান্তি নিয়েও- খুঁজে চলেছি আমি জীবনের মানে। আকাশ, বাতাস,পাহাড়, সাগর কোথাও রাখিনি খুঁজতে বাকি। তবুও পাই নি খুঁজে জীবনের মানে, পাইনি,পাইনি খুঁজে বাঁচার মানে।***

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%80/#comments
