# অন্তর জুড়ে হৃদয়ে আমার।

- Author: [মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী](https://sonelablog.com/author/mhchowdhury/)
- Published: 2020-07-15T14:56:50+00:00
- Updated: 2020-07-15T14:56:50+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%81%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a5%a4/

---

তোমাতে আমাতে না হল দেখা নাইবা হল কথা।  
তুমি তো আছো আমার অন্তরে আমার হৃদয়ের

অলিন্দে স্বর্গীয় স্নেহ মমতায় জড়িয়ে আমার প্রতিদিনের

ভালবাসার প্রতিটি মুহুর্তে প্রতিটি ক্ষণে প্রিয়জন আমার।

তোমার প্রতিটি উষ্ণ নিঃশ্বাস প্রাণে আনে শিহরণ দোলা

লাগে অন্তরে আলোড়ন তোলে দেহমনে প্রতিক্ষণ।

অনুরণন হয়ে উঠে মনের গহীনে গানের ঝংকারে।

তোমায় ভেবে দিন যায় কেটে যায় রাত অমাবস্যার আঁধার

কালোরাতে মনের আকাশে দেখি তোমার চাঁদ মুখ যা আমাকে

আপ্লুত করে। অবগুণ্ঠন তুলে কপালে দেই প্রেমের উষ্ণ চুম্বন।

দেহে উঠে এক অজানা কাঁপন। শিহরিত দেহ মনে উঠে ঝড় তুফান।

ভালবাসার প্লাবনে ভেসে বেড়ায় প্রেমের তরী উত্তাল সমুদ্রে। শান্ত হয়

সমুদ্র শান্ত হয় যুগল নিথর ক্লান্ত শ্রান্ত দেহ। প্রেমে যদি না থাকে

উন্মাদনা পাগলামী তবে জমে না যে মায়া মমতা ভালবাসার খুনসুটি

আর প্রেম পিরিতি। প্রেম তুমি থাকো অন্তর জুড়ে হৃদয়ে আমার।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%81%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a5%a4/#comments
