# অন্তর্বাস

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-05-20T17:13:08+00:00
- Updated: 2014-05-20T17:13:08+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/

---

আঙিনায় শুকোতে দিয়েছো  
মাড় ছাড়ানো লুঙ্গি-শাড়ি-শায়া  
বালিশের কাভার-বেডসিট  
শাদা কাঁচুলি কোনায়

একটি বোলতা সারা দড়ি ভন ভন করে  
অবশেষে থিতু হলো  
মালঞ্চ মধুর অন্তর্বাসে  
আমি ব্যাকুল দিশেহারা  
ওমনি মৌ-চাকে ঢিল ছুড়তেই  
তুমি অবাক  
অনিয়মে নারাজ হলে খুব

অথচ সেদিন ব্যস্ত ঘড়ির কাঁটা  
উদ্দাম দিনের প্রতিকুলতা  
সানন্দে যাপিত প্রতিশ্রুতি  
আরও কত্ত-কী ভেসে গেছে অলক্ষে  
উত্তাল জীবনের তোড়ে

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/#comments
