# অন্তরের ভালবাসা

Author: শামীনুল হক হীরা
Published: 2021-02-14
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/

# অন্তরের ভালবাসা

– [শামীনুল হক হীরা](https://www.bangla-kobita.com/samim100/)

আমার জীবনে বিশেষ কোন দিবস নেই,  
সত্যিকারের মানুষকে ভালবাসার জন্য  
বা ভালবাসতে বিশেষ দিন লাগেনা,  
আমার ভালবাসার মানুষ-  
যখন চোখের সামনে থাকে  
তখন মনে হয় প্রতিটা মূহুর্ত ভাল লাগার,  
যখন আমার সাথে কথা বলে-  
তখন মনে হয়,  
প্রতিটা ক্ষণ আমার ভালবাসার।  
ভালবাসা থাকবে প্রতিটি মূহুর্তে-  
প্রকিটি সেকেন্ডে-মিনিটে-ঘন্টায়।  
যে ভালবাসা হবে একান্তই আপনজনের-  
ক্ষনিকের নয় সারা জীবনের দুটি হৃদয়ের।  
আমার ভালবাসা তেমনি,  
যাকে ভালবাসি মন থেকে,  
হৃদয় থেকে,অন্তর থেকে।  
নির্ভেজাল স্বর্গ হতে যে ভালবাসা এসেছে-  
তার পরশেই আমি ভালবেসেছি,  
যার জন্য কোন দিন নির্ধারণ করা লাগেনা,  
আমার ভালবাসা এমনই ছিল,আছে,থাকবে।  
আমার সব ভালবাসা শুধু ভালবাসার জন্যই,  
যা কোন কিছুতে দেওয়া যায়না,  
নিতে হয় শুধু অন্তরের ভালবাসা দিয়ে।
