# অন্তদণ্ড

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-11-25T06:12:49+00:00
- Updated: 2021-11-25T06:13:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1/

---

দেহের ভীতর অন্তদণ্ড

ঝড় হাওয়া বইলে কি আর

প্রেমময় সুবাস থাকে? এক বার ভাবো

কি অনুরাগ? অদ্ভুত হাস্যকর, রূপালি কথাগুলো

শুনলে- জেনো ঝর্ণা ধারা ক্ষত বিক্ষত মিছিল-

নীরবে পদচিহ্ন লেগেই থাকে, রক্তাক্ত দাগ;

হতচ্ছাড়া তবুও মন থাকে, দেহের ভাজে- ভাজে

অন্তহারা, অথচ মনে হয় বিবেক বুদ্ধি শূন্য আকাশ-

বল কি ভাবে পাবে একখণ্ড মাটির সুগন্ধ বাতাস?

এভাবে চলার মাঝে কি লাভ পাবে- মন সিংহ ছাড়া!

অতঃপর মুছে ফেল দেহের রক্ত আগুনি অন্তদণ্ড।

১০ অগ্রহায়ণ ১৪২৮, ২৫নভেম্বর ২১

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1/#comments
