# অনেক ভালবেসেছি

- Author: [সীমা সারমিন](https://sonelablog.com/author/my-dream/)
- Published: 2013-10-30T17:22:39+00:00
- Updated: 2013-10-31T06:33:17+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%87%e0%a6%95-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/389780_115428218607759_608675610_n1.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/389780_115428218607759_608675610_n1.jpg)

অনেক চেয়েছি  
অনেক ভালোবেসেছি তোমায়  
প্রতি মুহূর্তেই শুধু তোমার কথা ভেবেছি  
তোমার কথা ভাবতেই আমার ভালো লাগে।

সবসময়ই চেয়েছি  
তোমার প্রতি আমার ভালবাসার  
যেন কোন কমতি না থাকে ।

ভুল ক্রমেও যদি  
তোমার কথা, দুই মিনিট না ভেবেছি,  
তখন মনে হয়েছে  
এ আমি কেমন হয়ে গেছি  
এতো সময় হয়ে গেল  
তবুও তোমার কথা আমি ,  
কি ভাবে ভুলে রয়েছি ।

অনেক অনুসূচনায় ভুগেছি  
ভেবেছি কেন আমি তোমাকে  
দীর্ঘ সময় ভুলে থাকলাম ।

তোমাকে আমি আমার  
জীবনের প্রতিটা সেকেন্ড এর সাথে  
গেঁথে রাখতে চাই ।

ভালবাসতে ও ভালবাসা দিতে চাই  
এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর চেয়ে  
শত সহস্র অধিক ।

 

——————– সীমা সারমিন————————

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%87%e0%a6%95-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf/#comments
