# অনেক কথা, কিন্তু তালমিল নেই

- Author: [সঞ্জয় মালাকার](https://sonelablog.com/author/sanjay-malakar/)
- Published: 2019-11-25T19:55:26+00:00
- Updated: 2020-01-22T22:31:53+00:00
- Category: [অন্যান্য](https://sonelablog.com/category/misc/others/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%87%e0%a6%95-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%87/

---

অনেক কথা,কিন্তু তালমিল নেই।

জীবনের লক্ষ্যে তুমি আপন হয়ে রবে তুমি শিক্ষা।

পিতা,  
যে মানুষ টা রোজ সকালে হারিয়ে যায় কাজে, যে মানুষ টা অন্ন যোগাতে রোজ হয় মাটি, যে মানুষ টা বাঁচিয়ে রাখে সংসার পরিপাটি।  
বাবা আমার জগৎ জুড়ে তুমি আনন্দ।

তুমি গরীব দুঃখীর বন্ধু হোও  
মমতায় হাত বাড়িয়ে দাও,  
তুমি সমাজে সসভ্যতার আলো তুলো  
তুমি পরিবর্তনশীল হোও  
জীবনে তুমি দুঃখের দিনেও আনন্দ পাবে।

জীবনকে নিয়ে চলছি নতুন কোন ঠিকানায়,  
স্বপ্ন গুলো নতুন করে সাজাতে।

জীবনের নতুন অধ্যায় মেঘে মেঘে শুরু।

আমি যাবো মিশে…..  
আর কখনো দাড়াবো না প্রিয়ে তোরই গাঁ ঘেঁষে।  
আমি রয়ে যাবো সেই আগের মত।  
থেকে যাবে আগুন পোড়া ক্ষত।

তুমি জাগিয়ে দিও ভোরের আলোয়,  
আরেকটা দিন আনন্দের  
দুয়ারে।

তুমি স্বাধীন স্বচ্ছ দিন আনন্দ,  
তোমায় নিয়ে স্বপ্ন মিলাই।

বাবু ফিরে চল নিজে ঘরে  
মা-যে অপেক্ষা করছেন  
তুমি আসোনি বলে।

সঙ্গে থাকো তুমি প্রিয় রোদ্দুর।

জীবনের লক্ষ্যে তুমি আপন হয়ে রবে  
তুমি শিক্ষা , বাংলা বর্ণ চিহ্নিত প্রিয় মানুষের মমত্বে।

আমি দিন শেষে তোমারি অপেক্ষায় রই,  
তুমি আসবে আমার উঠোনে।

জীবন জুড়ে শুধু সঙ্কট আর সঙ্কট!

আমি আলোয় জেগেছি মানব মনুষ্যত্বের ধারে,  
আমায় আদর দিও প্রেম ভালোবেসে।

ওরে মানব রং দোলাও সুন্দর হবে আগামী দিন।

বাস্তবতা বড়ই কঠির,বাস্তব যে হয়েছে বিলিন  
সত্যের প্রয়োজনে আনন্দ,আমি হাসিতে চাই চিরদিন!

আমায় ক্ষমা করে দিও,দিও শিক্ষা বিকাশের আহুতি,  
ভুল গুলো শোধরে নিয়ে আবারও যেনো কিছু লিখতে পারি।

স্বপ্ন তুমি, সত্যি আনন্দ দিও,  
আমি তোমার সঙ্গে রাত কাঁটাবো।

তুমি এসো গো হে মোর প্রিয়ে,  
ভেজা শরীরে আমার ভাঙা উঠুনে  
শুভ্র সতেজ পুষ্প তোমায় খোঁপায় জজড়াবো।

শব্দ বিবরণ শীতের আগমন  
নবান্নের আয়োজন,  
কৃষকের জমিতে সোনার ফসল!

কি আছে পাওয়ার,কিছুই তো নেই  
আমি নিঃচিহ্ন পরাজয়?

এসো আমারও আঙিনায় হৃদয়ও মন্দিরে  
হৃদয়ও মমতা হয়ে…  
তোমার কিঞ্চিত প্রেম হাসাবে ভূবন।

আমি এই বাংলার বাউল, বাংলা আমার প্রাণ।

আমি এক নগর বাউল  
স্হান শূন্য মন,  
লোকে-কয় আমি পাগল  
আমি বলি না না –  
এ-জগৎ হতে আমি সৃষ্টি।

স্রষ্ঠার নিয়মে –  
আমি এক নগর বাউল,  
দু’টুকরো কাপড়ে আমার সংসারী!

মানব বলে কথা, সত্য নাকি মিথ্যা,  
মানুষ মনুষ্যত্ব বলিতে বলিতে আমার এ পথে আসা!  
লোকে-কয় আমি পাগল –  
আমি বলি না না – আমি বাউল  
বাউল গানই আমার পেশা।

একটা পাথর মন্দিরে পৌছালে, ভগবান হয়ে যায়,  
কিন্তু মানুষ মন্দিরে প্রতিদিন যায়  
তবুও পাথরই থাকে।  
একটা কথা বলি বিচার করো বিবেক দ্বারায়,  
মানবতা হবে জয়ী।

কুয়াশা পেরিয়ে  
দৃপ্ত পায়ে অাগামীর ভবিষ্যৎ –

ওগো প্রিয়তম…..  
তুমি ফিরে আসলেই আমি নতুন করে স্বপ্ন সাজাবো  
আমার মনের রঙিন বাঁগিচায়।  
প্রিয় তোমার শূন্যতার প্রেম আমাকে বহু কাঁদায়।

প্রেম হয়না পরকীয়ায়,প্রেম হয় সত্য সততায়,  
তুমি যে প্রেম নামে হয়েছ, শরীর খেলায় লিপ্ত  
হারিয়ছ সংসার,সতীর সঙ্গ।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%87%e0%a6%95-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%87/#comments
