# অনু অনুভব

Author: এস.জেড বাবু
Published: 2020-05-19
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a6%ac/

ভালোবাসা- 

যার কোন মানে নেই

অর্থ বা প্রতিশব্দ নেই

কোনও কারণ ও নেই\_\_\_॥

ভালোবাসা- 

যেখানে কোনও চাওয়া পাওয়া থাকতে নেই 

অনুদান বা প্রতিদান নেই 

আশা বা ভরসা রাখতে নেই\_\_\_॥

হৃদয়ের একান্ত ইচ্ছেগুলোতে 

শীত গ্রীষ্ম বর্য়ায় পরগাছার মতো জড়িয়ে থাকা 

নিরবিচ্ছিন্ন এক অনুভূতির শাব্দিক উচ্চারণ- ভালোবাসা\_\_॥

যদি এমন কোনও অনুভূতির সংস্পর্শে 

ভিন্ন কোনও হৃদয়ের অজানা সুর 

ঠোঁট গলিয়ে / গুনগুনিয়ে উচ্চারিত হয়- 

তবে তা প্রেম\_\_\_॥ 

যার মানে – তুমি আর আমি 

যার প্রতিশব্দ- তুমি আর আমি 

যার কারণ- তুমি আর আমি 

যার চাওয়া- তুমি আর তুমি 

যার প্রতিদান- তুমি আর তুমি 

যার ভরসায়- তুমি শুধু তুমি

হৃদয়ের একান্ত ইচ্ছেগুলোকে 

সকাল দুপুর রাতে 

যে কন্টাকাকীর্ণ লতানো অনুভূতি 

অনন্তকাল ধরে খুঁচিয়ে খুঁচিয়ে জীবন্ত করে রাখে 

তবেই তা প্রেম\_\_\_॥

পাওয়া বা না পাওয়া, যে অনুভূতির উর্ধ্বে – সে হলে প্রেম

যে অনুভবের বিনাশ নেই জীবনের অন্তে- সেই প্রকৃত প্রেম\_\_॥

অবাক হলেও সত্যি যে-

সে প্রেমের শুরু হয়তো ভালোবাসায়

\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_হয়তো অদেখায়\_\_॥

\-০-

\_\_\_১৮’মে- ২০২০
