# অনুষ্ণ অভিপ্রায়

- Author: [ইসিয়াক](https://sonelablog.com/author/rafiqvai/)
- Published: 2020-01-08T04:02:19+00:00
- Updated: 2020-01-08T04:02:19+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/

---

অনুষ্ণ অভিপ্রায়  
==========

রাত নিশিথে নির্লিপ্ত বা্তাস  
তোমার এলো চুলে যখন অবলম্বন খোঁজে আহ্লাদে।  
সেই মুহুর্তে স্বয়ং স্বকীয় পরশ্রীকাতরতা চোখে  
তোমায় কেবল ই দেখি!  
আর ভাবি,  
আমি নিজে পবন হলে বেশ হতো।  
তোমায় অনেক গুলো পাপ্পা দিতাম যখন তখন।

তোমার হাসির আভাসে যখন  
চাঁদ ঝরে পড়ে জোছনা মাখা অনুষঙ্গে,  
ফুল , পাতা আর যাবতীয় অকৃত্রিম পংতিমালায়।  
তখন আমার খুব চিত্তদাহ হয় ।

পুন:পুন ক্রমাগত মনে হয়  
আমি যদি হতাম প্রিয় কোন ছন্দোবদ্ধ রচনা তোমার।  
তুমি আমায় পড়তে অধিকন্তু প্রমোদে ।  
আর আমি লুটিয়ে গড়িয়ে পড়তাম অকসর,  
তোমার অন্ত:করণের অলি গলিতে।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/#comments
