# অনুরণনের অনুভবে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-09-19T03:42:57+00:00
- Updated: 2020-09-21T02:45:49+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a6%ac%e0%a7%87/

---

 

জীবনের লেনা-দেনা

জীবনের সাথে কিছু সুঘ্রাণ-যোগফলে  
ভালোলাগা/ভালোবাসা উন্মাতাল হয়, দ্বিধাচল দোলাচল এড়িয়ে  
চুপিসারে ছুটে-ছুটে আসে।

নীরবে বয়ে চলে ফন্দি-আঁটা একঘেয়ে সস্তা ফাঁকা নকল সোনা বাঁধানো  
দাঁতের ঝিলিক, ভান-ভণিতা আর ভোতা তর্ক-বিতর্ক ও।

ক্ষীণয়মান ক্ষয়িষ্ণু বিহ্বল জীবনের দীর্ঘায়ন হয় না।

——————————————————————————

অ-চেনা অ-দেখা

দূর-নিকটের মসজিদে যাওয়ার জন্য অপেক্ষা,রিক্সা বা অন্য কিছুর। তাড়া জামাতের। হাত উঁচু করে ব্যাটারি-গাড়ী থামালাম, যাবে? ঐ ঐ মসজিদে? ঘাড় ঝুঁকিয়ে সম্মতি জানালো। দ্রুত যেতে বললাম। সে অতি দ্রুত-ই গেল পাকা-হাতে। গেটে দাঁড়াতে বললে চোখে প্রশ্ন রেখে জানতে চাইলো মসজিদের সিঁড়িতে না কেন? কিছু বলার অপেক্ষা/তোয়াক্কা না করেই একটানে সিঁড়িতে দাঁড় করালো নিঃশব্দ হাসিতে। নেমে স্যান্ডেল গুটিয়ে পকেটে হাত দিয়ে ফিরে দাঁড়াতেই দেখি সে হাওয়া হয়ে যাচ্ছে দ্রুত! আমার ডাকাডাকি শুনেও না-শোনার ভান করে।

ছবি নেটের।

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a6%ac%e0%a7%87/#comments
