# অনুমতি

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2019-05-20T21:24:30+00:00
- Updated: 2020-06-04T17:51:19+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%bf/

---

 

কালের চঞ্চলতায় হৃদয়ে ফোঁটা পদ্ম ক্ষুব্ধ নয়নে প্রশ্ন রাখে, আর কত ?  
শুচিতা–নির্মলতা কুয়াশার আড়ালে ঢেকে অনুমোদনের অপেক্ষায় প্রহর গোনে,  
চিরকালের চেনা রঙের পদ্ম নীলাভ বিষ–আচ্ছাদনে জেগে উঠছে মৃতের মতন,  
শ্যাওলার ঘাট এখনো বহুদূর..  
একটি হৃৎপিণ্ড নেবার আকাঙ্ক্ষায় গিয়েছিলো মন-হাটে,  
অনেক যাচাই-বাছাই করে দাম চুকিয়ে হাতে নিতেই জ্বলজ্বল হয়ে দেখা দিলো ক্ষত ! ফিরত নিতে অস্বীকৃত দিলো বিক্রেতা;  
নিখুঁত হওয়ার প্রত্যাশায় তাকিয়ে থাকা হৃৎপিণ্ডের বুক থেকে ঝরছিলো ভালোবাসা।  
অভিমান-অনুযোগ ভুলে নীলাভ পদ্ম ছুটে চলে ঈশ্বরের পানে, আজ ঈশ্বরের সীমাহীন ব্যস্ততা।  
নীলাভ পদ্ম ক্ষত-হৃৎপিণ্ডের খাঁজে থমকে থাকে,  
ঈশ্বর অনুমতি, অপেক্ষা, উপেক্ষা প্রতিক্ষার…

* অ-কবিতা

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%bf/#comments
