# অনুভূতিহীন।

- Author: [ইঞ্জা](https://sonelablog.com/author/einzza/)
- Published: 2016-05-20T10:39:02+00:00
- Updated: 2016-05-20T10:39:02+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8%e0%a5%a4/

---

**বনানীর ড্রেসি ডেল, ঈদের কয়েকদিন আগে ঘুরে ঘুরে একটা ড্রেস দেখছিলাম বউয়ের জন্য হটাৎ এক পিচ্ছি পিছন থেকে দৌঁড়িয়ে এসে আমার পা জড়িয়ে ধরলো আর কুট কুট করে হাসছে, আমিও পিছন ফিরে ওকে কোলে তুলে নিলাম আর গালে এক চুমু একে দিয়ে আদর করলাম এবং এইদিক সেদিক উকি দিচ্ছি ওর কাউকে দেখা যায় কিনা, হটাৎ যেন গায়ে বাঁঝ পড়লো আর আমি পাথর হয়ে গেলাম তাকে দেখে আর সেও যেন একি অবস্থায় পড়ে গেল তারপর এগিয়ে এসে বাচ্চাটাকে কোলে টেনে নিলো আর বলল আমার মেয়ে ভীষণ দুষ্ট হয়েছে “কেমন আছ” আমিও না পারতে বললাম ভালো বলে সোজা হাটা দিলাম দরজার দিকে আর পিছন ফিরে তাকালাম না, বের হয়ে এক দীর্ঘ নিশ্বাস ছাড়লাম, পিছন থেকে ও দৌঁড়িয়ে এসে ও আমার হাত ধরলো আর বলল দাঁড়াও, এইভাবে চলে আসলে কেন?**

**আমি চুপ।**

**কেমন আছো তুমি, মনে এখনো তোমার রাগ আছে দেখছি, এখনো আমাকে ভুলতে পারোনি?**

**আমি চুপ।**

**দেখো আমি ভুল করে ছিলাম আমি জানি কিন্তু তুমি কি পারতে সব ছেড়ে আসতে?**

**আমি পাথর।**

**কিছু বলো, বলো না কেন, প্লিজ বলো?**

**ম্যাডাম আপনি আবারও ভুল মানুষকে প্রশ্ন করছেন, আপনি যাকে চিনতেন খুঁজে দেখুন হয়ত এতোদিনে মরে গেছে।**

**জানি ওর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে কিন্তু দেখার কেয়ার করলাম না কারন ওগুলো সব কুমিরের কান্না যা আগেও ওই দুচোখে দেখেছি। **

**আর কথা বলার সুযোগ না দিয়ে সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম, জানি উপর থেকে ভেজা চোখে দেখছে তার পাগল প্রেমিক লেটেস্ট মডেলের গাড়ীতে উঠে আবার ফেরারি হয়ে যাচ্ছে। **

 

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8%e0%a5%a4/#comments
