# অনুভব

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-04-23T00:24:01+00:00
- Updated: 2020-04-23T00:24:01+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a6%ac-2/

---

 

আবার কবে নিবো ঘ্রাণ, মহামারী শেষে ~

তোমার বাগানের ফুলে,  ভ্রমর এসে ~

মৃদু দোলে  পড়ন্ত বিকেলে,  চায়ের কাপে ~

উষ্ণ চুমুতে ভালবাসা জাগবে সৌরভে,  ধাপে ধাপে ~

বেণী করা চুলে,  কাজল পড়া চোখে,  হাসবে তুমি ~

গোধুলীর প্রহর  স্থবির শহর,  নিরবে যাবো চুমি ~

শ্বেত শ্বেত মেঘ, ভেজা ডানায় ভাসে নীলিমায় ~

দৃষ্টি যদি রাখি,  ফেরাবে না আঁখী,  ভালবাসার মহিমায়  ~

হাতের পরশে,  মনের হরষে  টান টান অনুভব ~

ভাবি যত,  হারাই তত, সংগোপনে জাগে উৎসব ~    ||

~~~~~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ২২/০৪/২০২০

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a6%ac-2/#comments
