# অনুবাদের স্বপ্নালুতা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-05-14T04:52:34+00:00
- Updated: 2020-05-14T01:58:38+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a4%e0%a6%be/

---

 

বাক্যহীন নিঃশব্দ-কথনে, ভাবছি এবার  
অনুবাদ করে ফেলবো নিজেকে, পুরোটা!  
এই ম্লান-বিকেলের খুব কাছ ঘেঁসে  
দু’হাত বাড়ায়ে সুখী-সুখী ভাববো,  
দুঃখিত-দুঃখিত ভাব নিয়ে লাল-নীল  
স্বপ্নালু চিত্তের রোদন-রমণে, এখন-ই  
শুরুতে হাত রাখবো মোক্ষম অনুবাদে;

ক্ষোভের বিষয়গুলো থাকবে,  
থাকবে মিহি মিহি প্রতিবাদ,  
ভালবাসার মত অলীক বিষয়-আশয়  
মোটেই থাকবে না,  
তবে তাড়া নেবো না;

হামাগুড়ি দিয়ে দু’একটি ভূত/ডাইনির  
উঁকিঝুঁকি আসতেই পারে, আসবেও,  
বৈশ্বিক-ভাবনা-বিস্তারের মত পাশাপাশি  
হেঁটে যাওয়া যুবক-যুবতী-মনের রতি-আরতি  
শঙ্খধ্বনির মত ভেসে আসতে পারে;

সরস ধ্যানানুগ অনুবাদ-ভাবনা, না-বলা  
কথার মত ঝুলিয়ে রাখা, মোটেই সঙ্গত হবে না,  
আইনানুগ-ও না।

ছবি নেটের

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a4%e0%a6%be/#comments
