# অনুপস্থিত দৃষ্টিহীনতা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-05-21T06:52:37+00:00
- Updated: 2020-05-26T12:23:05+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be/

---

 

আবছায়া অবসন্নতার মাঝে  
ত্রস্ততা অনুভব করি,  
একটু ঝুঁকে পড়ে খুঁজে,  
নিজেকে অনুপস্থিত দেখতে পাই;  
ভাবি, এ হয়ত আমার দৃষ্টিহীনতা  
দৃষ্টিভ্রম ও হতে পারে;

একটা চক্রাকার অনুপস্থিতি আমাকে ঘিরে রাখে  
দৃষ্টিকটু ভাবে অন্ধত্ব নিয়ে, সাময়িক বা চিরকালীন  
স্পর্শ-মূর্তি হয়ে চারদিক হাতড়ে বেড়াই,  
শূন্যতার উপস্থিতিতে অনুভব করি  
কোথাও কেউ নেই, সত্যি সত্যি-ই  
আমি অনুপস্থিত;

তবুও দূর সবুজের গন্ধ তখন-ও  
ঠিকঠাক ভেসে বেড়ায় সোনেলা-বন্ধুত্বের পরশে।

ছবি, নেট থেকে।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be/#comments
