# অনুজীব

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-06-01T06:20:26+00:00
- Updated: 2020-06-01T06:20:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac/

---

জীবের সাথে যুদ্ধ করে ~

থমকে গেছে বিশ্ব ~

জেনে গেছে মানব জাতি ~

সম্পর্কটা নিঃস্ব  ।

পৃথক দেহ,  পৃথক মন ~

জীবন যাত্রায় দূরত্ব ~

সব ক্ষমতা লুটিয়ে গেলো ~

নেই কারো বীরত্ব  ।

জগত জুড়ে কোন ঠাঁসা ~

মানব জাতি সংশয়ে ~

নিরব যুদ্ধ অনুজীবের ~

ছড়িয়ে যাচ্ছে নির্ভয়ে  ।

আকার,  ই কার,  প্রতিকারে ~

জ্ঞান,  বিজ্ঞান ব্যস্ত ~

কবে শুনবো করোনার ছোবল ~

বিশ্ব জুড়ে শেষ তো  ।

প্রহর কাটাই,  দিন গুনি ~

অনুজীব থেকে মুক্তির ~

সম্পর্কটা গড়বো আবার ~

নতুন করে চুক্তির  ।।

~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ০১/০৬/২০২০

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac/#comments
