# অনুকাব্য

Author: কামরুল ইসলাম
Published: 2022-08-30
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af-6/

১,

আমার একলা প্রহর,

নিলে না খবর

একটি বার ও দিনে  ~

রাতের আধার

বুকে ব্যথার পাহাড়

আমায় শুধু চিনে  ।

২,

চাঁদ টা না হয় ঢেকেই ছিল

এক টুকরো মেঘে

বাতাস এলেই সরে যেত

ঝড়ের গতি বেগে    ।

তাই বলে কি দিবে তুমি

দরজা জানালা খিল

সময় বুঝে সুযোগ নিল

শিকারী ওই চিল   ।

\~~~~~~~~~~~~
