# অনুকাব্য

Author: মোকসেদুল ইসলাম
Published: 2014-07-24
Category: কবিতা, সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af-2/

প্রেম নয় খাল কেটে কুমির এনেছো  
সর্বগ্রাসী কামড় দেবে সদা প্রস্তুত থেকো ।

ভালোবাসা নয় রসায়নের জটিল সূত্র  
ঢুকে গেছে তোমার ভোঁতা মস্তিষ্কে,

এবার ভৌত আসক্তিতে তোমার  
বাঁকী জীবনটা কেটে যাবে।
