# অনিন্দিতা

- Author: [অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম](https://sonelablog.com/author/anupam/)
- Published: 2013-11-21T07:27:58+00:00
- Updated: 2014-08-28T12:16:54+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

---

আকাশ, নদী নাকি মাটি অনিন্দিতা তুমি কোথায় আছ?  
লুকিয়েছ কোন গহীন অরন্যে,কোন মানুষীর অন্তরালে।  
তোমার খোঁজে কত মরু করেছি পার,  
পদতলে রয়ে গেছে কত পারাবার।  
কত রাত্রি গেছে পেরিয়ে নিদ্রাহীন নয়নে ,  
চোখের কোণে পরেছে কালি তোমার স্মৃতিচারণে —  
বর্ষার ঘনঘটা কিংবা বসন্তের উদাস দুপুরে,  
লিখেছি সংখ্যাহীন কবিতা ডাষ্টবিন গেছে ভরে।  
অনাসৃষ্টির নায়িকা তুমি, মোরে সৃষ্টি করে ধ্বংস করেছ নীরবে।  
অনিন্দিতা তুমি কোথায় আছ? আছ কি সুখে?

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/#comments
