# অনাহারীত মানুষ

- Author: [নিরব সাগর](https://sonelablog.com/author/nirob-sagor/)
- Published: 2020-05-08T10:14:38+00:00
- Updated: 2020-05-08T10:14:38+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/

---

সুষম বণ্টনে সজ্জিত পৃথিবীতে আমাদের আহার কই;কেউ তা বলতে পারেনা তাই আমরা অনাহারীত।

সভ্যতার এই শৌখিনতা বিলাসীতার কাছে আমাদের ক্ষুধা কিছুই নয়; তবুও অনাহারে থাকে আমাদের পেট।

 সময়ে চাকা ঠিকই চলছে অথচ আমাদের শরীর ঠিকমত চলে না; কারণ প্রতিনিয়ত আমরা থাকছি উপোস।

 সমাজপতিরা অনেক টাকা ব্যয় করে জাদুঘরে মমের মমি দেখতে যায়; তারপরও কেউ আমাদের দিকে তাকায় না।

কিন্তু প্রকৃতির জীবন্ত মমি আমরাই; আমাদের হাড় নাড়িভুঁড়ি শুকিয়ে পেট পিঠের সাথে ঠেকে গেছে।

আমাদের এই জীর্ণ-শীর্ণ মমিতে এক ফোঁটাও কোন খাঁত নেই; আছে শুধুই সামান্য কিছু রক্ত নিঃসরণ।

 সভ্যতা কিংবা সমাজপতি কোন কিছুই ছুঁয়ে দেখতে পারেনি আমাদের; যা ছুঁয়েছে তা কেবলই অপরিসীম ক্ষুধা।

 সৃষ্টির কারোর চোখে পড়ে না আমাদের মমি আকৃতির অবয়ব এই জন্য যে, আমরা কখনো থাকি না অনাবৃত।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/#comments
