# অনামুখো সময়

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-01-10T04:04:24+00:00
- Updated: 2020-01-10T09:18:12+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/

---

 

ছোরা হাতে, খাঁ-খাঁ সময় তাড়িয়ে বেড়াচ্ছে,  
নগ্ন-দৃপ্ত আভিজাত্যে;  
কোন সুকুমারী-বুক এগিয়ে আসেনি  
একটু উষ্ণতার ছায়া দেবে বলে,  
আসেনি অপরূপ বাণীর মায়া-কান্না/কুমির-কান্না নিয়ে,  
কাঁপুনি-জ্বরের কাঁথাখানি সজোরে টেনে নিয়েছে  
বিলোল কটাক্ষের মেকি আপ্লুত গুণগানে।

বিষণ্ণের মরু প্রান্তরে হন্যে হয়েছি,  
ছোরার ভয়ে, ভিসা নিয়ে কেউ আসেনি,  
নৌকা-শরণার্থীর আকুল কান্না কেউ শোনেনি;

শুনেছিল এক ডাইনি-রানী!  
আমি তার করতলগত এখন, একান্ত গোপন কুঠুরিতে;

অনামুখো সময়, আজ উন্মুক্ত প্রান্তরে ঐ দাঁড়িয়ে  
নিজেকে নিজে চিরে/ছিঁড়ে, বিঁধবে/বেঁধাবে বলে!  
অনীশ বিষাদে, কা কস্য পরিবেদনায়;

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/#comments
